![]() |
| Black Panther: Wakanda Forever(2022) Movie Poster |
Black Panther- Wakanda forever
Release date: November 11, 2022 (United States)
#100%_spoilerfree
#HappyWatching
#MCU
#wakandaforever
Languages: English
RUN TIME 2H 41MINUTE
IMDb : 7.3/10(Until now)
RUN TIME 2H 41MINUTE
IMDb : 7.3/10(Until now)
#100%_spoilerfree
প্রথমত,Chadwick Boseman কে সর্বোচ্চ সম্মান MCU তাদের এই মুভির মাধ্যমে দিয়েছে। তাদের ইন্ট্রো কে পুরো নীরব রেখে শুধুমাত্র Black Panther ও King T'Challa এর আইকনিক সীন রেখে সম্মান জানানোটা আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য। Black Panther ক্যারেক্টার টা MCU প্রথম পর্দায় আনে "Captain America-Civil War" দিয়ে, এরপর সোলো মুভি দেয়, আর তখনই আফ্রিকান-আমেরিকান দের কাছে এই ক্যারেক্টার একটা ইমোশন এ পরিণত হয়, তাই Chadwick Boseman এর মৃত্যুতে সবাই যেমন শোকাহত হয়, এটার সিক্যুয়াল নিয়েও অনেকে আশাহত হয়,কারণ কেউ-ই চাচ্ছিলো না অন্যকেউ এই আইকনিক ক্যারেক্টার প্লে করুক। এদিক দিয়ে MCU Boseman এর লেগেসি ধরে রেখে অন-স্ক্রীণেই তার মৃত্যু দেখায়।
MCU যে M (she) U তে পরিণত হচ্ছে এ নিয়ে ট্রল হলেও অনেকগুলো মুভির পর একটা নিজেদের "জাত" এর মুভি রিলিজ করলো।
মুভির পোস্টার আর ট্রেইলার এই সবাই জেনে গিয়েছিলো টি'চালা এর পর শুরি ই হবে তার উত্তরসূরি। তবে অনেকে আশংকায় ছিলো,"স্পেশাল হার্ট শেপড হার্ব" ছাড়া তো ব্লাক প্যান্থার তার সেই শক্তি পাবে না, আর পূর্বের মুভিতেই কিলমঙ্গার সব হার্ব পুড়িয়ে ফেলেছিলো। এই পর্বে সেই রহস্যের সমাধান রয়েছে। Ironheart কে মুভিতে ইন্ট্রডিউস করা হবে,সেটাও জানানো হয়েছিলো, তবে সত্যি বলতে তার স্যুট এ Ironman এর সেই ক্লাস আনতে পারেনি, অনেকটা "power rangers" টাইপ দেখতে এটা ভালো লাগে নাই।
Wakanda Forever এর মুল আকর্ষন ছিলো "Namor" কে MCU তে ইন্ট্রডিউস করা। এখন Namor কিন্তু কমিকস্ এর পাতায় aquaman এর আগেই এসেছিলো, তবে DCEU মুভিতে aquaman কে আগে এনেছে, যার কারণে MCU কে Namor এর অরিজিন স্টোরি বদলাতে হয়েছে যেনো দুটি ক্যারেক্টার অনস্ক্রীণ এ সেম হয়ে না যায়, আর এখানে MCU প্রশংসা পাওয়ার যোগ্য। কমিকস এ সে আটলান্টাস এর শাসক হলেও মুভিতে সে "Talocan" নামক সমুদ্র তলদেশীয় জাতির শাসক। এখন মিথলজি অনুসারে "Talocan" হলো বৃষ্টি ও জলোচ্ছাস এর দেবতার রাজ্য, পানিতে ডুবে বা বজ্রপাতে কেউ মারা গেলে মৃত্যু পরবর্তী জীবনে তারা সেই রাজ্যে যায়। মিথলজিকে খুব ভালোভাবেই MCU এডোপ্ট করতে পারে, আর এখানেও তারা অরিজিন স্টোরি বানাতে সফল হয়েছে। Wakanda যেখানে "vibranium" এর জন্য পৃথিবীর বাকি দেশ থেকে আলাদা, মুভিতে "Talocan" এর ও শুরু সেখান থেকে আর Wakandan রা এটা থেকে সম্পূর্ণ অজ্ঞ ছিলো, এখান থেকেই ঘটনা শুরু।
এখন কমিকস এ "Namor" এর আরেক নাম "Sub-mariner" থাকলেও, এখানে তার অন্য নাম বলা হয়েছে "K'uk'ulkan, the feather serpent god"। তার শুরু সেই মায়ান সভ্যতায় দেখানো। তখন থেকেই সে জীবিত আর এ কারণেই তার লোকেরা তাকে God ভাবে।তবে একটা জিনিস এখানে কমতি লেগেছে,DCEU যেখানে atlantas কে টেকনোলজিতে অন্য লেভেলে উন্নত দেখিয়েছে,MCU সেভাবে "Talocan" কে দেখাগে পারে নি। একশন সীন গুলো ডিসেন্ট ছিলো।
সবশেষে, Must-watch বলবো, কারণ MCU অখাদ্য কিছু জিনিস বানালেও দেখতে হয় কারণ তাদের স্টোরিলাইন কানেক্টেড। আর পূর্ববর্তী কয়েকটি অখাদ্য বানানোর পর এবার একটা গ্রহনযোগ্য মুভি বানিয়েছে, তাই দেখতে সাজেস্ট করবো।
vfx এ MCU এর সেই চিরচেনা phase 2/3 এর ফীল দেবে।তাই আশা করি মার্ভেল ফ্যানদের সেই পুরোনো রোমাঞ্চ টা দিতে পারবে "Black Panther-Wakanda Forever"
Black Panther: Wakanda Forever(2022) মুভিটির সুপার ক্লিন প্রিন্ট অনলাইন এ Available আছে। তাই চাইলেই ডাউনলোড করে দেখে নিতে পারেন অসাধারণ এই মুভিটি।
#MCU
#wakandaforever

Post a Comment