Bullet Train (2022) Movie Exclusive Review In Bangla
Bullet Train(2022) Movie Poster

Film: Bullet Train (2022)

Genre: Action , Thriller

Brad Pitt

RT:54%

IMDb:7.3



হলিউডের সেরা একশন ফিল্ম এই বছরের।!!




Movie Plot : একজন Assassin কে বুলেট ট্রেন থেকে একটা বিশেষ ব্রিফকেস তুলে ভালোমানুষের মত বের হয়ে আসতে হবে। কোন একটা কারণে আবার সে বন্দুক বা কোন অস্ত্র ই সাথে নেয়নি। কিন্তু সে জানে না ঠিক কতজন assassin ওই সেম ব্রিফকেস নেওয়ার জন্য ওই সেম ট্রেনে ই উঠে বসে আছে!!

Review: প্রথম কথা Brad Pitt এবং দ্বিতীয় কথা হল Deadpool 2, Atomic Blonde এর পরিচালক.........
যেকোন একশন মুভি লাভারের জন্য আর কোন কারণ লাগে কি এই মুভি দেখার জন্য?

সাধারণত এই টাইপ মুভিতে ভাল প্লট খুঁজতে যাওয়া জীবনের সবচে বড় ভুল হয়ে থাকে। কিন্তু একটা জাপানিজ নভেল এর এডাপটেশন হওয়ায় Bullet Train এ বেশ ভাল একটা প্লট আছে। বিশেষত সব গুলো চরিত্র কে যেভাবে একটা পয়েন্টে এসে মেলানো হয়েছে সেটা একেবারেই আশা করিনি আমি। কিছু কিছু কমেডি সিনে জোরে-জোরে না হেসে পারিনি।

Brad Pitt কে নিয়ে কিছু ই বলার নেই। এক কথায় পারফেক্ট!! তারকা ঠাসা মুভিতে ছোট খাট কিছু ক্যামিও আছে , যা আলাদা প্রাপ্তি ছিল । বিশেষ করে ৫ সেকেন্ডের একটা ক্যামিও আত্মার শান্তি দিয়েছে।

মুভির কিছু সিন অবশ্যই অবাস্তব ছিল। তাছাড়া বেশির ভাগ একশন সিন রিয়েলিস্টিক ই লেগেছে। R রেটেড হওয়ায় যথেষ্ট ভায়োলেন্স আছে। তবে মুভিতে কোন অশ্লীলতা নেই।

শেষকথা বলব একশন কমেডি লাভারদের জন্য মাস্ট ওয়াচ মুভি। আশাকরি হতাশ হবেন না ।
মোটামুটি ভাল প্রিন্ট এসেছে বিভিন্ন মুভি ডাউনলোড ওয়েবসাইটে। হিন্দি ডাবও আছে। So, এখনই মুভিটি ডাউনলোড দিয়ে দেখতে বসে যান।

Happy Watching......

Post a Comment

Previous Post Next Post