Dungeons & Dragons: Honour Among Thieves.2023
দুর্দান্ত একটা মুভি।মুভি টার Cinematography, screenplay অত্যন্ত দারুণ। প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা চরিত্র কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে উপস্থাপন করেছে পরিচালক।মুভি টা দেখলে চোখের প্রশান্তি পেয়ে যাবেন।আর এটার স্টোরি লাইনও অত্যন্ত দারুণ। সাধারণত ফ্যান্টাসি সিনেমার রেটিং এত হয় না।কিন্তু এটার রেটিং সাড়ে সাত বিষয় টা বুঝতে হবে।সবার অভিনয়ও অত্যন্ত সুন্দর। আর Graphix, VFX তো
।
হালকাস্পয়লার
দুইজন চোর যাদের একজনের নাম Edgin Darvis,আর অপর জনের নাম Holga Kilgore..তাদের চুরির দায়ে আটক করা হয়েছিলো। কিন্তু সেদিন ছিলো তাদের শেষ ফয়সালার দিন।তাদের শাস্তি অব্যাহত থাকবে নাকি তারা মুক্তি পাবে।কিন্তু তারা কোনভাবে সেখান থেকে পালাই।Edgin ছিলো একজন Herper অর্থাৎ যারা বিনা স্বার্থে মানুষদের উপকার করে।এরই মধ্যে সে একদিন এক Red wizard কে ধরিয়ে দেয়।সে উইজার্ড ছাড়া পাওয়ার পরে প্রতিশোধ স্বরুপ এড এর স্ত্রী কে হত্যা করে।তারপর তাদের দুইজনের কাছে একটা চুরি করার অফার আসে।যেটা ছিলো এক বিপদজনক জায়গা থেকে একটা ট্যবলেট চুরি করা।তাদের দুইজনের সাথে ছিলো Forze,sofina (red wizard),simon তারা তো ট্যাবলেট টা চুরি করে কিন্তু এড আর হোলগা ধরা খেয়ে যায়।আর এখান থেকে তারা দুজন দুই বছরের জন্য জেলে বন্দি হয়ে যায়।আর ঐ ট্যাবলেট দ্বারা মৃত মানুষকে জীবিত করা যায়।আর এই ট্যবলেট চুরি করার পিছনে তার উদ্দেশ্য ছিলো যে সেটা দিয়ে সে তার স্ত্রী কে জীবিত করবে।
এ তো শুধু মুভির প্রথম ১৫,২০ মিনিটের গল্প বললাম। ২ ঘন্টা ১৪ মিনিটের ফ্যান্টাসি মুভি তে এত সুন্দর গল্প পাবেন যা সত্যিই প্রশংসনীয়! ফ্যান্টাসি মুভি দেখে কেউ নাক সিঁটকালেই বিরাট কিছু মিস করে ফেলবেন। মুভির মধ্যে পদে পদে যেসব বিপদ আসে সেগুলা একদম দেখার মত।
আর মুভি টি একটি ভিডিও গেমের উপরে বেইজ করে নির্মিত। অর্থ্যাৎ যাদের হাই গ্রাফিক্সের ভিডিও গেম খেলা পছন্দ তাদের কাছে তো এই মুভি মাস্টারপিস লাগবে।আসলে মুভির রেটিং কে বিবেচনা করে এটা কে মাস্টারপিসই বলা চলে।
মুভিটির HD প্রিন্ট অনলাইন এ Available আছে। তাই চাইলেই ডাউনলোড করে দেখে নিতে পারেন অসাধারণ এই মুভিটি।
Post a Comment